Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

জিরো পয়েন্টে দুই ভারতীয়র উপর হামলা বাংলাদেশিদের

জিরো পয়েন্টে দুই ভারতীয়র উপর হামলা বাংলাদেশিদের
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, আগরতলা: দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মাঝেই ফের ত্রিপুরার কৈলাশহরের ভারত-বাংলাদেশের সীমান্তে উত্তেজনা। জিরো পয়েন্টে এসে বাংলাদেশিদের হামলা। মারধর করে দুই ভারতীয়কে দা দিয়ে কোপানোরও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই দুই জখম ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন। ইরানী থানার অন্তর্গত হীরাছড়ার সীমান্ত এলাকার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। 
Advertisement
হীরাছাড়া এডিসি ভিলেজের চারদিকেই সীমান্ত। সেখানে বিএসএফের একটি বিওপি রয়েছে। সীমান্তের ৪৪ নম্বর গেটের ওপারে জিরো পয়েন্টে রয়েছে ভারতীয়দের জমি। গত রবিবার সকালে ৪৪ নম্বর গেটে বিএসএফের খাতায় নিয়মমাফিক স্বাক্ষর করে সেখানে চাষবাসের কাজে গিয়েছিলেন দুই ভারতীয় জমির আলী (৩৪) ও তাঁর ভাই করিম আলী (২৮)। নিজেদের জমিতে গিয়ে ফসল নষ্ট করা হয়েছে দেখে তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিকেলে বাড়ি ফেরার পথে দশ বারোজন বাংলাদেশি লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের উপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় কোনওক্রমে ভারতীয় সীমান্তে চলে আসেন জমির ও করিম। সেখান থেকে আত্মীয় স্বজন তাঁদের হাসপাতালে ভর্তি করেন। করিম জানিয়েছেন, হামলাকারীরা বাংলাদেশি। গেটে বিএসএফ জওয়ানরা পাহারা ছিলেন। কিন্তু যে জায়গায় তাঁদের উপর হামলা চালানো হয়, তা গেট থেকে অনেকটাই দূরে।
Advertisement
সম্পর্কিত সংবাদ