Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জাপানে প্রয়াত বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলা, দেখেছিলেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ

বিশ্ববাসী হারাল তাঁদের সবচেয়ে বয়ঃজেষ্ঠ্য প্রতিনিধিকে। জাপানের আশিয়া শহরে প্রয়াত হলেন তোমিকো ইতোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। শনিবার তাঁর মৃত্যুর ঘোষণা করা হয়েছে।

জাপানে প্রয়াত বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলা, দেখেছিলেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
টোকিও, ৪ জানুয়ারি: বিশ্ববাসী হারাল তাঁদের সবচেয়ে বয়ঃজেষ্ঠ্য প্রতিনিধিকে। জাপানের আশিয়া শহরে প্রয়াত হলেন তোমিকো ইতোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। শনিবার তাঁর মৃত্যুর ঘোষণা করা হয়েছে।
Advertisement
আশিয়া শহরের মেয়র শনিবার জানান, গত ২৯ ডিসেম্বর নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণতম মহিলা। তিনি পিছনে রেখে গেলেন তাঁর চার সন্তান ও পাঁচ নাতি-নাতনিকে।
তোমিকোর জন্ম ১৯০৮ সালের ২৩ মে। ২০২৪ সালের অগাস্টে স্পেনের ব্রানায়স মরেরার (১১৭) মৃত্যুর পর থেকে পর্যন্ত তোমিকোই ছিলেন পৃথিবীর প্রাচীনতম জীবিত মানুষ। গত ২৯ ডিসেম্বর তাঁর সেই পথ চলা থামল।
হিসেব কষলে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় তোমিকো ইতোকার বয়স ছিল ৬ বছর। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় তাঁর বয়স ছিল ৩১ বছর। অর্থাৎ তিনি বয়সে ইন্দিরা গান্ধী, মাদার টেরেসার থেকেও বড়।
Advertisement
সম্পর্কিত সংবাদ