Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জাপান এয়ারলাইন্সের সার্ভারে সাইবার হামলা

জাপান এয়ারলাইন্সের সার্ভারে সাইবার হামলা! বন্ধ টিকিট বিক্রি। দেরিতে উড়ান একাধিক বিমানের। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই সাইবার অ্যাটাক হয় বলে জানা গিয়েছে। বিষয়টি জানার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় বিমান সংস্থা।

জাপান এয়ারলাইন্সের সার্ভারে সাইবার হামলা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
টোকিও, ২৬ ডিসেম্বর: জাপান এয়ারলাইন্সের সার্ভারে সাইবার হামলা! বন্ধ টিকিট বিক্রি। দেরিতে উড়ান একাধিক বিমানের। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই সাইবার অ্যাটাক হয় বলে জানা গিয়েছে। বিষয়টি জানার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় বিমান সংস্থা। তবে এই ঘটনার জেরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয় বলে জানা গিয়েছে। এমনকী টিকিট বুকিয়ের ক্ষেত্রেও বেশ সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে উড়ানে দেরি ছাড়া এখনও পর্যন্ত কোনও বিমান বাতিল করা হয়নি। এমনকী নিরাপত্তাজনিত কোনও সমস্যাও নেই বলেই জানিয়েছে সেদেশের বিমান সংস্থা। তদন্তে জানা গিয়েছে, বিমান সংস্থার একটি পুরোনো রাউটার থেকেই এই সমস্যাটি তৈরি হয়েছিল। সেটি থেকেই কোনওভাবে ম্যালওয়্যার সিস্টেমের ভিতর ঢুকে পড়ে। আর তার জেরেই সমস্যা। ইতিমধ্যেই যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করে সংস্থা জানিয়েছে, সার্ভারে সাইবার অ্যাটাক হয়েছে। ফলে বিমানের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের এই অসুবিধার জন্য তারা ক্ষমাপ্রার্থী। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিমান সংস্থা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ