Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রামমোহনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে সরব জোড়াফুল

রাজা রামমোহন রায়কে নিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সোমবার রামমোহনের জন্মস্থান রাধানগরে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি প্রতিবাদ সভাও হয়।

রামমোহনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে সরব জোড়াফুল
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাজা রামমোহন রায়কে নিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সোমবার রামমোহনের জন্মস্থান রাধানগরে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি প্রতিবাদ সভাও হয়। এদিন পৃথকভাবে তৃণমূল ও রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন প্রতিবাদে নামে। মন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করেছে সব মহল। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা ইন্দর সিং পারমার রামমোহন রায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। মন্ত্রী রামমোহনকে ‘ব্রিটিশদের দালাল’ বলে মন্তব্য করেন। তাঁর মন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। চাপে পড়ে ওই মন্ত্রী ক্ষমাও চেয়েছেন। কিন্তু খানাকুলে রামমোহনের অনুরাগীদের তাতে ক্ষোভ দূর হয়নি।

Advertisement

এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে রামমোহনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ শহর তৃণমূলের সভাপতি রূপক মুখোপাধ্যায় সহ অনেকে। স্বপনবাবু বলেন, রাজা রামমোহন রায় নবজাগরণের পথিকৃৎ। তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপির শিক্ষামন্ত্রী। বিজেপি বাংলা বিরোধী। এই মন্তব্যে বিজেপির সেই রূপই বেরিয়ে এসেছে। আমরা এদিন রামমোহনকে শ্রদ্ধা জানিয়ে বিক্ষোভ দেখিয়েছি। এই মন্তব্যের জন্য ওই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিও জানাচ্ছি। 
রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের তরফে এদিন পৃথকভাবে প্রতিবাদ সভা করা হয়। সংগঠনের তরফে সেখানে শিক্ষানুরাগীরা রামমোহনের মূর্তিতে শ্রদ্ধা জানান। সংগঠনের সম্পাদক দেবাশিস শেঠ বলেন, রাজা রামমোহন রায়ের অবদান গোটা বিশ্ব জানে। অথচ ওই মন্ত্রীর এমন অবমাননাকর মন্তব্যে আমরা হতবাক। তাই ওই মন্তব্যের নিন্দা জানিয়েছি। তাঁদের দাবি, রামমোহনকে নিয়ে আরও চর্চা প্রয়োজন। রামমোহনের স্মৃতি চিহ্নকে হেরিটেজ ঘোষণা করা হলেও সেখানে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। একইসঙ্গে রামমোহনের নামাঙ্কিত মেলা কয়েক বছর ধরে স্থগিত হয়ে রয়েছে। তাই রাজ্য সরকার যাতে এব্যাপারে উদ্যোগী হয় তার আবেদনও এদিন জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ