বাসেল: সুইস ইন্ডোরস টেনিসে জয় দিয়ে অভিযান শুরু নোভাক জকোভিচের। উগো হামবার্টের বিরুদ্ধে প্রথম সেট হাতছাড়া করেও দারুণভাবে ঘুরে দাঁড়ালেন সার্বিয়ান কিংবদন্তি। ৪-৬, ৬-৩, ৬-৩ সেটে জিতে নিশ্চিত করলেন শেষ ষোলোর টিকিট। বুঝিয়ে দিলেন, বয়স বাড়লেও সাফল্যের খিদে এখনো ফুরিয়ে যায়নি।
তারই মধ্যে জোকার একহাত নিয়েছেন সমালোচকদের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যত দিন মানুষ থাকবে তত দিন জল্পনা থাকবে। মানুষ সমালোচনা করতে, অসত্য তথ্য দিয়ে বিচার করতে ভালোবাসে। আমি সে সব পাত্তা দিই না। এতে আমার কোনও রাগও হয় না।’ ৩৯ বছর বয়সি তারকা সেই সঙ্গে যোগ করেন, ‘এখনও বিশ্বাস করি যে, সর্বোচ্চ পর্যায়ে লড়তে পারব। কোর্টে পা রাখলে খেলাটাকে উপভোগের চেষ্টা করি। তবে অবসর যে বেশি দূরে নেই, তা ভালোই বুঝতে পারছি।’



