Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ প্রকাশ হচ্ছে না জয়েন্টের ফল, কলেজের লিস্টও

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা সত্ত্বেও আজ, বৃহস্পতিবার স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশ করতে পারছে না উচ্চশিক্ষা দপ্তর। ৩০ জুলাই শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন, ৭ আগস্ট প্রথম মেধাতালিকা প্রকাশিত হবে।

আজ প্রকাশ হচ্ছে না জয়েন্টের ফল, কলেজের লিস্টও
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা সত্ত্বেও আজ, বৃহস্পতিবার স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশ করতে পারছে না উচ্চশিক্ষা দপ্তর। ৩০ জুলাই শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন, ৭ আগস্ট প্রথম মেধাতালিকা প্রকাশিত হবে। আর এদিন এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন সংক্রান্ত কাজের ‘প্রসেসিং’ এখনও শেষ না হওয়ায় তা প্রকাশ করা যাচ্ছে না। সূত্রের খবর, ওবিসি সংক্রান্ত আপডেটও বহু প্রার্থী সঠিকভাবে করে উঠতে পারেননি। সেটাও দেখা হচ্ছে। একইসঙ্গে, আজ ইঞ্জিনিয়ারিং জয়েন্ট প্রবেশিকার ফলও প্রকাশিত হচ্ছে না। গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দিন ঘোষণার পরও। জয়েন্ট বোর্ডের অন্য একটি পরীক্ষা নিয়ে হওয়া মামলায় আজ, বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি রয়েছে। সেখানে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষাদপ্তরের প্রধান সচিবকে। তাতে জয়েন্ট বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং অন্য আধিকারিকদেরও যুক্ত থাকতে হবে। সে কারণেই এই দেরি বলে জল্পনা। যদিও, রাত পর্যন্ত জয়েন্ট বোর্ডের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ