‘গরম মশালা’, ‘দেশি বয়েজ’, ‘হাউজফুল ২’— অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে একাধিক কমেডি ছবি উপহার দিয়েছেন অভিনেতা জন আব্রাহাম। ফের দীর্ঘদিনের বন্ধু অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী তিনি। এই আবহে শোনা যাচ্ছে, দুই তারকা নাকি দীর্ঘদিন ধরে একটি কমেডি ছবির জন্য আলোচনা করছেন। দু’জনেই কাজটি করার জন্য মুখিয়ে রয়েছেন। সঠিক চিত্রনাট্যের খোঁজ করছেন তাঁরা। সাম্প্রতিক সময়ে তারকার থেকেও কনটেন্ট নির্ভর সিনেমার ব্যবসা বক্স অফিসে বেশি হচ্ছে। একথা বিশ্বাস করেন জনও। সে কারণেই সঠিক চিত্রনাট্যের খোঁজ করছেন তাঁরা। জনের কথায়, ‘অক্ষয় আর আমি অনেকদিন ধরেই কথা বলছি। এই ছবিটি দর্শকের জন্য সারপ্রাইজ।’



