Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জঞ্জাল সাফাইয়ের জন্য সার্ভিস চার্জ নেবে পুরসভা

জঞ্জাল সাফাইয়ের জন্য সার্ভিস চার্জ নেবে পুরসভা
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দোকান, বাড়ির আবর্জনা সহ শৌচাগারের যাবতীয় নোংরা পুরসভার ড্রেনে ও রাস্তায় ফেলার অভিযোগ উঠছে। এই অভিযোগে সিউড়ি পুরসভার তরফে শহরের তিন ব্যবসায়ীকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে তাঁদের সতর্ক করা হয়েছে। তবে এরপরও যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, সেক্ষেত্রে পুরসভা জরিমানার পথে হাঁটবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, শহর পরিষ্কার রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে আগামী অর্থবর্ষ থেকে জঞ্জাল সাফাইয়ের জন্য বাড়ি ও দোকান থেকে সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, যারা ড্রেন বা রাস্তায় নোংরা ফেলছেন, তাঁদের চিঠি পাঠানো হয়েছে। তারপরও পরিস্থিতি না  বদলায় তাহলে জরিমানা করা হবে। এছাড়াও গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই এবার সার্ভিস চার্জ চালু করা হবে।  এতে পরিষেবাও আরও ভালো হবে।
Advertisement
শহরের প্রতিটি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরসভার তরফে নিয়মিত সাফাই অভিযান চলে। নিয়ম করে পুরকর্মীরা বাড়ি, দোকান থেকে আবর্জনা সংগ্রহ করেন। তারপরও শহরের কোথাও কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, পুরকর্মীরা সাফাই কাজ শেষ করতেই একাংশ বাসিন্দা ও ব্যবসায়ী আবর্জনা ফেলছেন। কখনও রাস্তার ধারে আবার কখনও ড্রেনে সেসব ফেলা হচ্ছে। এছাড়াও কিছু জায়গায় বাড়ির শৌচাগারের নোংরা ড্রেনে ফেলা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ