Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে চমক

জন্মদিনে চমক
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
৫৯তম জন্মদিন বলে কথা! তা তো স্পেশাল হতেই হবে। আগামী ২৭ ডিসেম্বর সলমন খান ওই বয়সে পৌঁছবেন। সেই দিনটা বিশেষ ভাবে সেলিব্রেট করার কথা ভেবেছেন তাঁর প্রিয়জনেরা। এমনিতেই এবছর সলমন একাধিকবার খুনের হুমকি পেয়েছেন। তার দায়ও স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সেসবের পরেও নিজের কাজে কোনও ফাঁকি দেননি সলমন। ‘সিকান্দার’-এর শ্যুটিং করেছেন ভাইজান। শোনা যাচ্ছে, জন্মদিনে ভাইজানকে সেরা উপহার দিতে প্রস্তুত ওই ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালা। এই অ্যাকশন থ্রিলারের টিজার মুক্তি পাবে সলমনের জন্মদিনেই। একইসঙ্গে মুক্তি পাবে নায়কের ফার্স্ট লুক। ২০২৪-এ সিনেপর্দায় সলমনকে কার্যত মিস করেছেন অনুরাগীরা। সেকারণেই ২০২৫ ভাইজানের কাছে খুব স্পেশাল। বড়পর্দায় ম্যাজিক তৈরি করতে প্রস্তুত তিনি। ‘সিকান্দার’ তাঁর অন্যতম বাজি।
Advertisement
সম্পর্কিত সংবাদ