Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগরে রাস্তার ধারে টিন দিয়ে ঘিরে পুকুর ভরাট

জয়নগরে রাস্তার ধারে টিন দিয়ে ঘিরে পুকুর ভরাট
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: রাস্তার ধারের একটি পুকুর টিন দিয়ে ঘিরে চলছে ভরাট। জয়নগর ১ নম্বর ব্লকের ব্যাজড়া মলিঘাটি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে পুলিস থেকে ব্লক প্রশাসনের কাছে গণ দরখাস্ত জমা দিয়েছেন। কিন্তু অভিযোগ, এর পরেও কাজ বন্ধ হয়নি। অন্য জায়গা থেকে মাটি এনে চলছে ভরাটের কাজ। এই প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। 
Advertisement
কুলপি রোডের ধারে এইভাবে টিন দিয়ে ঘিরে পুকুর ভরাটের কাজ চলায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। নারায়ণীতলা পঞ্চায়েতের অধীন এই এলাকা। স্থানীয় বাসিন্দারা বলেন, দিন-রাত মাটি আনা হচ্ছে পুকুর ভরাটের জন্য। আর পুকুর ভরাটের প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এই পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করতে চাইছে কিছু লোক। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনও কাজ হয়নি। আগেও এই পুকুর ভরাট করার চেষ্টা হয়েছিল। কিন্তু গ্রামবাসীরা তা জানতে পেরে সেবার রুখে দাঁড়িয়েছিলেন। এই পুকুর ভরাট নিয়ে জয়নগর থানা থেকে শুরু করে ব্লক প্রশাসন, এমনকী বারুইপুর পুলিস জেলা সুপারের কাছেও মাস পিটিশন দেওয়া হয়েছে। অবিলম্বে প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ করুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ