Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে  আপিল মামলার শুনানি পিছল

জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে  আপিল মামলার শুনানি পিছল
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাজাপ্রাপ্ত মোস্তাকিন সর্দার। মঙ্গলবার সেই মামলার শুনানি পিছিয়ে গেল। নিম্ন আদালত থেকে মামলার সব নথি হাইকোর্টে না পৌঁছনোয় আপিল মামলার শুনানি পিছিয়ে যায়। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, মামলার সব নথির পেপার বুক তৈরি করে আদালতে পেশ করতে হবে। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এর আগে জয়নগরের নাবালিকা ধর্ষণ করে মামলায় নিম্ন আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত মোস্তাকিন সর্দারের ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত। রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মোস্তাকিন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ