সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের দক্ষিণ বারাসত গাজি সাহেবতলা এলাকায় একটি জিমে অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার সকালে জিমের স্টোর রুম থেকে আগুনের শিখা বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ঘটনাস্থলে এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। জয়নগরের দমকল কেন্দ্রেও খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিসও আসে এলাকায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কতটা ক্ষতি হল তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিস।



