সৌম্য দে সরকার, মালদহ: শৈশবে মা বাবার চেনা গণ্ডি ছেড়ে প্রথমবার বিদ্যালয়ের আঙিনায় পা দেওয়া কচিকাঁচাদের নতুন পরিবেশে অভ্যস্ত করে তোলার কাজটি অত্যন্ত কঠিন। কিন্তু গত ২১ বছর ধরে তা করে আসছে জিঙ্গল বেল ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিচ্ছুরণ ঘটাল এই বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। নির্দিষ্ট ছাত্রছাত্রী নয়, জিঙ্গল বেল ইংলিশ মিডিয়াম স্কুলের ৪৭৫জন ছাত্রছাত্রীর সকলেই মঞ্চে উঠে সমান দক্ষতায় স্বাক্ষর রাখল নিজেদের সুপ্ত সম্ভাবনার।
Advertisement
মালদহ শহরের কার্যত প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুলের যাত্রা শুরু ২০০৪ সালে। তখন থেকেই কর্তৃপক্ষের লক্ষ্য ছিল সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একই ভাবে আত্মবিশ্বাসের বীজ বপন করে দেওয়া। স্কুলের অধ্যক্ষ দীপা চৌধুরী বলেন, আমাদের নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে প্রতিটি ছাত্রছাত্রীর অন্তর্নিহিত সম্ভাবনার সামগ্রিক বিকাশের লক্ষ্যে। তাই এক বছর আমাদের পড়ুয়াদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ থাকলে পরের বছর আমরা তাদের সাংস্কৃতিক সম্ভাবনা বিকাশের জন্য মঞ্চ গড়ে তুলি।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আমরা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে ব্যক্তিগত যত্ন নিই। তাদের পাশে সার্বিক ভাবে থাকেন আমাদের শিক্ষিকারা। প্রিন্সিপাল জানান, জিঙ্গল বেলস স্কুল মোট ছাত্রছাত্রী রয়েছে ৪৭৫জন। শিক্ষিকা রয়েছেন ২৫জন। অর্থাৎ প্রতি ২০জনেরও কম ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষিকা। বলাই বাহুল্য প্রতিটি পড়ুয়ার ব্যক্তিগত খেয়াল তাই সফল ভাবেই রাখা সম্ভব হয় এই স্কুলে।
এদিন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য নিবেদিতা কুণ্ডু, প্রাক্তন জনপ্রতিনিধি আশিস কুণ্ডু প্রমুখ। দীপা চৌধুরী বলেন, প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে এই স্কুলে। গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়াও।