Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জামাতের মদতে মায়ানমার সীমান্তে অত্যাচার জঙ্গিদের

সামরিক সরকারকে হটিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশের প্রায় সবটাই দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’। এবার তারাও অভিযোগ করল, বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় নৃশংস অত্যাচার চালাচ্ছে বিভিন্ন জিহাদি গোষ্ঠী।

জামাতের মদতে মায়ানমার সীমান্তে অত্যাচার জঙ্গিদের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সামরিক সরকারকে হটিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশের প্রায় সবটাই দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’। এবার তারাও অভিযোগ করল, বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় নৃশংস অত্যাচার চালাচ্ছে বিভিন্ন জিহাদি গোষ্ঠী। তাদের টার্গেট মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আরাকান আর্মির দাবি, বাংলাদেশের মাটিতে যেসব রোহিঙ্গা ক্যাম্প গড়ে উঠেছে, সেখানে এখন ১১টি জঙ্গি গোষ্ঠী সক্রিয়। তাদের সরাসরি সাহায্য করছে আল-কায়েদা ও জামাত-ই-ইসলামি। এছাড়া মায়ানামারে সামরিক সরকারও তাদের মদত করছে। বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় খুন, ধর্ষণ, অপহরণ সহ নানা ধরনের অপরাধ করে চলেছে এই জঙ্গিগোষ্ঠীগুলি। আরাকান আর্মির আরও অভিযোগ, বাংলাদেশ সরকার এই গোষ্ঠীগুলিকে দমনে কোনও ব্যবস্থাই নেয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ