স্বস্তিতে অভিনেতা অল্লু অর্জুন। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একজন মহিলা অনুরাগীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সাজা হয়েছিল অল্লুর। তবে তেলেঙ্গানা হাইকোর্টে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান তিনি। সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১০ জানুয়ারি। তার আগেই তাঁর জামিন মঞ্জুর হল নিম্ন আদালতে। গত মাসে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে ওই মহিলার মৃত্যুতে বিতর্কে জড়ান অভিনেতা। একরাত জেলেও কাটাতে হয়েছে তাঁকে। তারপরও এই ঘটনার রেশ তাঁর পিছু ছাড়েনি। পুলিসের জেরার মুখোমুখি থেকে বাড়ির সামনে বিক্ষোভ, সমালোচনা— সবকিছুই সইতে হয়েছে অভিনেতাকে। এই আবহে জামিন তাঁকে বক্স অফিসের মতোই স্বস্তি দিল।



