Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জামাইবাবুর মারে জখম পরীক্ষার্থী

জামাইবাবুর মারে জখম পরীক্ষার্থী
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: সোমবার ইতিহাস পরীক্ষার দিন জামাইবাবু নাক ফাটাল মাধ্যমিক পরীক্ষার্থী শ্যালিকার। এ নিয়ে মঙ্গলবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ফালাকাটার আশুতোষ কলোনির তুলসী সাহার সঙ্গে বিয়ে হয় ধূপগুড়ির ঝাড় শালবাড়ির এক যুবকের। অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য অত্যাচার করে আসছে জামাই। সম্প্রতি তুলসীর কন্যাসন্তান জন্ম হয়। সোমবার ইতিহাস পরীক্ষা শেষে মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে নিয়ে অনিতা সাহা তাঁর জামাইয়ের বাড়ি যান। অভিযোগ, সেখানেই মাধ্যমিক পরীক্ষার্থী শ্যালিকা ও তার মা’কে মারধর করে জামাই। 
Advertisement
মাধ্যমিক পরীক্ষার্থী জয়ন্তী সাহা বলেন, বিয়ের পর থেকেই জামাইবাবু দিদির উপর অত্যাচার করছে। আমি ও মা দিদির বাড়িতে গেলে জামাইবাবু মারধর করে। আমি ভিডিও করতে গেলে আমার উপরে চড়াও হয়। নাক ফাটিয়ে দেয়। ছাত্রীর মা অনিতা সাহার অভিযোগের ভিত্তিতে জামাই ও শ্বশুরকে পুলিস আটক করেছে। পুলিস জানিয়েছে ঘটনা তদন্ত চলছে। তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে জামাইয়ের পরিবার লোকজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ