Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি নিয়ে সংঘর্ষে জখম পাঁচ

জমি নিয়ে সংঘর্ষে জখম পাঁচ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি বিবাদের জেরে সৎ ভাইদের মধ্যে সংঘর্ষে জখম পাঁচ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দেগঙ্গার চাঁপাতলা গ্রামে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, রাকিবুল ইসলাম নামে এক ভাই বাংলার বাড়ি যোজনায় ঘর পেয়েছেন। কয়েকদিন আগে পৈত্রিক জমির উপর সেই ঘর তৈরি শুরু করেছেন রাকিবুল। অভিযোগ, রাকিবুলের নির্মীয়মাণ ঘরের লিন্টনের উপরেই মঙ্গলবার গাঁথনি শুরু করেন সৎ ভাই শাহিনুর ইসলাম। প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষই লাঠি নিয়ে পরস্পরকে মারধর করে। উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ