Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি নিয়ে দু’পক্ষের ঝামেলা, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

জমি বিবাদের মাঝে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রের নাম সুকান্ত দেবনাথ। শুক্রবার রাতে জমি নিয়ে পারিবারিক বিবাদের মাঝে পড়ে গুরুতর জখম হয় সে। রাতে দু’পক্ষের এই সংঘর্ষে আলিপুরদুয়ার-২ ব্লকের চালনিরপাক গ্রামে পাঁচজন জখম হয়।

জমি নিয়ে দু’পক্ষের ঝামেলা, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জমি বিবাদের মাঝে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রের নাম সুকান্ত দেবনাথ। শুক্রবার রাতে জমি নিয়ে পারিবারিক বিবাদের মাঝে পড়ে গুরুতর জখম হয় সে। রাতে দু’পক্ষের এই সংঘর্ষে আলিপুরদুয়ার-২ ব্লকের চালনিরপাক গ্রামে পাঁচজন জখম হয়। মাধ্যমিক পরীক্ষার্থী সহ জখমদের সবাইকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম পরীক্ষার্থীকে  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হলেও, তাকে কোচবিহার এমজেএন মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই ছাত্রটির মৃত্যু হয়। পরিবার এবং গ্রামবাসীরা শোকস্তব্ধ। 
Advertisement
পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, জখম ছাত্রটি মারা গিয়েছে। উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছে। জখমরা সবাই চিকিত্সাধীন। এখনও অবধি কেউ গ্রেপ্তার হয়নি। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হবে। 
চালনিরপাকের শনিমন্দির এলাকার বাসিন্দা সজয় দেবনাথ তাঁর দুই ছেলে সুকান্ত ও সুমনকে নিয়ে দাদা অরূপের বাড়িতে চড়াও হন। দাদা ও বউদিকে তারা বেদম মারধর করে বলে অভিযোগ। অরূপবাবু ও তাঁর স্ত্রীকে বাঁচাতে ছুটে আসেন স্থানীয়রা। তারা সজয় ও তাঁর দুই ছেলেকে গাছে বেঁধে রেখে মারধর করে পরে পুলিসের হাতে তুলে দেয় বলে খবর। 
এলাকার পঞ্চায়েত সদস্য নির্মল টুডু বলেন, অরূপ ও সজয় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে। শুনেছি তারই জেরে এই মারপিট। তবে গাছে বেঁধে কাউকে মারধর করা হয়েছে কি না, বলতে পারব না। পুলিস ঘটনার তদন্ত করছে। জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক শৌভিক দে সরকার দুপুরে বলেন, জমি বিবাদকে কেন্দ্র করে মারপিটে জখম হওয়ায় শনিবার এক পরীক্ষার্থী আর পরীক্ষা দিতে পারেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ