নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অনেক জায়গাতেই বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য পাইপলাইন বসানোর কাজ হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু ব্লকে পর্যাপ্ত জমি না পাওয়ার জন্য এখনও এই কাজ করা যাচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মগরাহাট ২, সোনারপুর, বারুইপুর, জয়নগর ১ এবং ভাঙড় ১ ব্লকে জমির সমস্যা রয়েছে। সব মিলিয়ে ৫০টির বেশি ক্ষেত্রে জমি পেতে এই অসুবিধে দেখা দিয়েছে। এই পাইপলাইন বসানো না গেলে দুই লক্ষের বেশি মানুষ এই জল থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা।
Advertisement
জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই কাজ জেলা জুড়ে ব্যাপকভাবেই চলছে। বহু গ্রামে পাইপ বসানোর কাজ শেষও হয়ে গিয়েছে। কিন্তু এই পাঁচটি ব্লকে জমি না পাওয়া গেলে অনেক গ্রামেই জল পৌঁছে দেওয়া যাবে না। এর মধ্যে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মগরাহাট ২ নম্বর ব্লক। কারণ সেখানেই সব থেকে বেশি জমি প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পঞ্চায়েত প্রধান, ব্লক ও মহকুমা স্তরে এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যেনতেন প্রকারণে জমি খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েতকে। একইভাবে সোনারপুর কিংবা বারুইপুরেও জমির অভাব রয়েছে। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও এখনও পর্যন্ত সুরাহা মেলেনি বলে খবর।
জেলার এক পদস্থ অধিকারিক বলেন, জমির খোঁজ চলছে। সবপক্ষকে নিয়েই অনেকবার বৈঠক হয়েছে। আশা করা যাচ্ছে, বিকল্প উপায় খুঁজে পদক্ষেপ করা যাবে।
পরিসংখ্যান বলছে, এই জেলায় ১৯ লক্ষের বেশি বাড়ি আছে। এখনও পর্যন্ত ৯ লক্ষ ৭৫ হাজারের বেশি বাড়িতে জলের সংযোগের পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। যেসব জায়গায় জমির সমস্যা রয়েছে, সেখানে প্রায় ৫০ হাজার বাড়িতে পাইপ বসানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।