Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি বিবাদের জেরে জখম চার

জমি বিবাদের জেরে জখম চার
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জমি বিবাদের জেরে জখম চারজন। ঘটনায় আটক দু’জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কাপাইচণ্ডী এলাকায়। দু’পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 
Advertisement
কাপাইচণ্ডী এলাকায় রাজ্য সড়কের ধারে ৪৮ শতক জমি নিয়ে মামলা চলছে আদালতে। তারমধ্যেই এই জমি নিয়ে দীপক থোকদার ও বিনোদ থোকদারের সঙ্গে বিবাদ বাধে ভোলা থোকদার ও নাকু থোকদারের। 
দু’পক্ষের হাতাহাতিতে চারজন জখম হন। তাঁদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, দুই পক্ষের দুইজনকে আটক করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ