Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের

বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকরা। এদিন কয়েকশো পার্শ্বশিক্ষক মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে যান। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন।

জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকরা। এদিন কয়েকশো পার্শ্বশিক্ষক মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে যান। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। 
Advertisement
‘আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক যৌথ মঞ্চ’-এর জলপাইগুড়ি জেলা সম্পাদক অমল বাড়ই বলেন, প্রাথমিকের ক্ষেত্রে পার্শ্বশিক্ষকরা ৯ হাজার ৯৯৪ টাকা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ১২ হাজার ৭৪৬ টাকা পাচ্ছেন। এই টাকার পরিমাণ বাড়াতে হবে। তাছাড়া রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, পার্শ্বশিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে। কিন্তু তা হচ্ছে না। দ্রুত স্থায়ীকরণের উদ্যোগ নিতে হবে রাজ্যকে। পার্শ্বশিক্ষকদের জন্য চাইল্ড কেয়ার লিভ চালু করতে হবে। মৃত পার্শ্বশিক্ষকদের পরিবারের একজনকে চাকরি দেওয়ারও দাবি রয়েছে আমাদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ