Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার পাঁচ লক্ষ পড়ুয়ার জন্য পোশাক বিলি আগামী সপ্তাহেই

জেলার পাঁচ লক্ষ পড়ুয়ার জন্য পোশাক বিলি আগামী সপ্তাহেই
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আগামী সপ্তাহ থেকেই জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য নীল সাদা পোশাক বিলি শুরু হবে। সেজন্য রাতদিন এক করে চলছে নতুন স্কুল পোশাক সেলাইয়ের কাজ। চলতি শিক্ষাবর্ষে জেলার প্রায় ৫ লক্ষ পড়ুয়া এই পোশাক পেতে চলেছে। প্রশাসন জানিয়েছে, পোশাকের প্রথম সেট তৈরির কাজ প্রায় শেষপর্যায়ে। আগামী ১৫ মার্চের মধ্যে প্রথম সেট বিলি করা হবে। সেইসঙ্গে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পড়ুয়াদের পোশাকের দ্বিতীয় সেটও স্কুলগুলির হাতে পৌঁছে যাবে। 
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের দুই সেট করে স্কুলের পোশাক দেওয়ার প্রকল্প চলছে বিগত কয়েক বছর ধরেই। প্রশাসনের লক্ষ্য ছিল, এবছর শিক্ষাবর্ষের শুরুতেই স্কুল পোশাক দেওযার। বিগত বছরগুলিতে প্রথম সেটের পোশাক বিলি হয়েছে এপ্রিল মাসে। জুলাইয়ে দ্বিতীয় সেট তৈরি ও বিলি হয়েছে। এবার আগেভাগে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে প্রশাসনের তরফে পোশাক তৈরির কাজ শুরু হয়েছে জোরকদমে।
জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তা হেমন্ত সেওয়া বলেন, আগামী সপ্তাহের মধ্যে জেলার সাধারণ স্কুলগুলির ২ লক্ষ ৩৯ হাজার ছাত্রের জন্য ও ২ লক্ষ ৩৮ হাজার ছাত্রীর জন্য স্কুল পোশাক তৈরির কাজ চলছে। এছাড়াও মাদ্রাসার সাড়ে দশ হাজার ছাত্র ও সাড়ে এগারো হাজার ছাত্রীর পোশাক তৈরি হচ্ছে। 
জেলার ৪৮ টি মহাসঙ্ঘের মহিলারা নিরন্তর জেলার ৭০ টি সেলাইকেন্দ্রে স্কুল পোশাক তৈরির কাজ করছেন। স্কুল পোশাকের প্রথম সেট বিলি করা হবে আগামী সপ্তাহে। দ্বিতীয় সেট বিলি আগামী মাসেই প্রথম সপ্তাহের মধ্যে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ