Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড়

শৈবতীর্থ জল্পেশে শিবের মাথায় জল ঢেলে মেলায় ঘুরে অনেকেই ফাঁকা মাঠে পিকনিক করে বাড়ি ফিরছেন। শুক্রবার এমনই ছবি দেখা গেল জল্পেশ মেলার মাঠের পাশে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার ভক্ত আসছেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে।

জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড়
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: শৈবতীর্থ জল্পেশে শিবের মাথায় জল ঢেলে মেলায় ঘুরে অনেকেই ফাঁকা মাঠে পিকনিক করে বাড়ি ফিরছেন। শুক্রবার এমনই ছবি দেখা গেল জল্পেশ মেলার মাঠের পাশে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার ভক্ত আসছেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে। বাইরে থেকে আসা অনেকে আবার তাঁবু ফেলেছেন। কেউ এসে আবার এক রাত-দুই রাত থাকছেন। 
Advertisement
গত ২৬ ফেব্রুয়ারি শিবচতুর্দশীর দিন থেকে ময়নাগুড়ির জল্পেশ মেলা শুরু হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, গত তিন দিনে লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে। প্রতিদিনই ভিড় হচ্ছে মেলা মাঠে। মুক্তমঞ্চেও সন্ধ্যায় পর থেকে ভিড় বাড়ছে। 
জলপাইগুড়ির পাহাড়পুর থেকে আসা মৃণালিনী রায়, মামনি রায় বলেন, মহাদেবের পুজো উপলক্ষ্যে জল্পেশ মেলায় এসেছি। সারাদিন মেলা ঘুরছি। সন্ধ্যার পর গান শুনছি। দু’দিন ধরে আছি। শনিবার বাড়ি চলে যাব। রাতে তাঁবুতে থাকছি। আমরা ১৩ জন এসেছি। পিকনিক করছি আমরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ