Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

জল্পনায় জল ঢেলে   সিদ্ধারামাইয়ার পাশে দাঁড়ালেন শিবকুমার

জল্পনায় জল ঢেলে   সিদ্ধারামাইয়ার পাশে দাঁড়ালেন শিবকুমার
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: কর্ণাটকে কংগ্রেসের নেতৃত্ব সঙ্কট ক্রমশ প্রকট হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে চেয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে শুরু করেছেন দলের একাধিক নেতা। তাঁরা সিদ্ধারামাইয়ার অপসারণ চাইছেন। তাঁদের যুক্তি, পরবর্তী বিধানসভা ভোটে কংগ্রেসকে জিততে হলে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করতে হবে। এই অবস্থায় দলের অস্বস্তি ঢাকতে এগিয়ে এসেছেন শিবকুমার স্বয়ং। রবিবার তিনি বলেন, ‘সিদ্ধারামাইয়া আমাদের মুখ্যমন্ত্রী। তিনিই আমাদের নেতা। আমরা তাঁকে সব ভোটেই নেতৃত্বে চাই। জেলা পঞ্চায়েত, তালুক পঞ্চায়েত বা সাধারণ নির্বাচনে তিনিই আমাদের নেতৃত্ব দেবেন।’   তবে এখানেই থেমে থাকেননি শিবকুমার। বলেন, ‘সিদ্ধারামাইয়াকে কংগ্রেস দু’বার মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে। তিনি কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী নেতা। তিনি ভালো কাজ করছেন। আমি তাঁকে সংবাদমাধ্যমের আলোচনার ইস্যুতে পরিণত করতে চাই না।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ