Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িকে হারিয়ে জিতল কোচবিহার

চার রানে জলপাইগুড়িকে হারিয়ে জয়ী হল কোচবিহার। চন্দননগর কুঠির মাঠে বুধবার সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৫ ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন ৪৭ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১৩৩ রান করে কোচবিহার।

জলপাইগুড়িকে হারিয়ে জিতল কোচবিহার
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চার রানে জলপাইগুড়িকে হারিয়ে জয়ী হল কোচবিহার। চন্দননগর কুঠির মাঠে বুধবার সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৫ ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন ৪৭ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১৩৩ রান করে কোচবিহার। জবাবে ব্যাট করতে নেমে ওই রান তাড়া করতে গিয়ে ৩৭ ওভার ৪ বলে ১২৯ রানেই অলআউট হয়ে যায় জলপাইগুড়ি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাগ্নিক কর। ১৩ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে বিপক্ষের সাতটি উইকেট তুলে নেয় সে। এছাড়াও কোচবিহারের সায়ন সাহা এদিনের ম্যাচে ১২ ওভার চার বলে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছে। জলপাইগুড়ি ডিএসএ’র শুভ্রদীপ পাল ১৩ ওভারে ৩৯ রান দিয়ে পেয়েছে তিনটি উইকেট। এদিন কোচবিহারের বাপ্পাদিত্য সূত্রধর ৪৪ বলে ৪২ রান করে। 
Advertisement
অন্যদিকে, জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার দেবব্রত ধর ৮৬ বলে করে ৩৯ রান। ৪০ বলে ২৮ রান করেছে কোচবিহারের আরহী দাস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ