Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে গাছ কাটার কাজে বাধা

জলঙ্গিতে গাছ কাটার কাজে বাধা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: জলঙ্গির নওদাপাড়ায় অবৈধভাবে গাছ কেটে পাচারের কাজে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ বণ্টন সংস্থার নাম করে জলঙ্গির দেবীপুরের দিক থেকে সাহেবরামপুর যাওয়ার রাস্তার ধারের মোটা মোটা গাছগুলি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সেই গাছ গাড়িতে তোলার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
উল্লেখ্য, গত সোমবার থেকেই অবৈধভাবে গাছ কাটার কাজ চলছে বলে অভিযোগ। কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, জলঙ্গির সাগরপাড়ায় নতুন পাওয়ার হাউসে হাই ভোল্টেজের লাইন নিয়ে যাওয়ার জন্য গাছের ডালপালা ছাঁটার কথা বলা হয়েছে। কোথাও গাছ কাটার কথা বলা হয়নি। বিদ্যুৎ দপ্তরের তরফে লাইন নিয়ে যাওয়ার খুঁটির কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটা হয়েছিল। কিন্তু, দুষ্কৃতীরা একেবারে গোড়া থেকে সেই গাছগুলি কেটে নিয়ে স্থানীয় শ-মিলে বিক্রি করে দিচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ