Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল সার্টিফিকেটে ভর্তি, বিক্ষোভ

জাল সার্টিফিকেটে ভর্তি, বিক্ষোভ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে জাল তফসিলি উপজাতির সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছেন এক পড়ুয়া। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার তারা ক্যাম্পাসে একটি মিছিল করে। পরে কলেজ অধ্যক্ষের কাছে নির্দিষ্ট করে একজন পড়ুয়ার বিরুদ্ধে এই ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ জানিয়েছে। সংগঠনের যুগ্ম সম্পাদক হিরন্ময় হাঁসদা বলেন, ২০২৩ সালে জাল সার্টিফিকেট দিয়ে এক পড়ুয়া এই মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। সেটা এখন প্রকাশ্যে এসেছে। তাই অবিলম্বে তাঁর ভর্তি বাতিল করার দাবি জানিয়েছি।
Advertisement
এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এরকম একটি অভিযোগ এসেছে। বিষয়টি স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে। সেখান থেকে যেমন নির্দেশ আসবে, তেমনই ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ