সংবাদদাতা, কল্যাণী: জাল সিম কার্ড বিক্রির অভিযোগে আরও চারজন গ্রেপ্তার। রানাঘাট পুলিস জেলার ১০টি থানা এলাকায় অভিযান চালিয়ে এঁদের ধরা হয়। গত চারদিনে এই ঘটনায় ১৫ জন গ্ৰেপ্তার হল। ধৃতদের সকলের মোবাইলের দোকান রয়েছে। তাঁরা বিভিন্ন ব্যক্তিকে না জানিয়ে তাঁদের নথি ব্যবহার করে সিম কার্ড অ্যাকটিভ করে বিক্রি করে দিতেন। এই সিমগুলি দুষ্কৃতীরা বিভিন্ন সাইবার অপরাধে ব্যবহার করতে পারে বলেই আশঙ্কা করছে পুলিস।



