Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জল শোধনাগারের পুরকর্মীর বাড়িতে বাংলাদেশিদের ডেরা

জল শোধনাগারের পুরকর্মীর বাড়িতে বাংলাদেশিদের ডেরা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা পরিচালিত ফুলবাড়ির জল শোধনাগারের এক কর্মী মহম্মদ বশিরুলের বাড়িতে সীমান্তের কাঁটাতার কেটে ঢুকে বসবাস করতে শুরু করেছিল বাংলাদেশের ছয় বাসিন্দা। তিন বাংলাদেশি গ্রেপ্তারের পরই পলাতক বশিরুল। এমনকী সে দু’দিন ধরে দপ্তরেও হাজিরা দেয়নি। ঘটনার কথা জানাজানি হতেই দপ্তরের বাকি কর্মীদের মধ্যেও কৌতূহল ছড়িয়েছে। চার মাস আগেই বশিরুল জল শোধনাগারে কাজে ঢুকেছিল। তার গতিবিধি নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বশিরুলের বাড়িতে কয়েকজন ভাড়াটিয়া বসবাস করেন। তাঁদের কাছে নিজেদের হাসপাতাল কর্মী হিসেবে পরিচয় দিয়েছিল ওই ছয় বাংলাদেশি। বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিস তিন জনকে গ্রেপ্তার করার পরই বিষয়টি প্রকাশ্যে এসেছে। শনিবার রাতে ফুলবাড়ির ওই বাড়ি ও জল শোধনাগারে ফের যান এনজেপি থানার আইসি সোনম লামা সহ পুলিসের একটি দল। 
Advertisement
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ওই বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করছি। একাধিক তথ্য মিলেছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।
উল্লেখ্য, শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিস। বাংলাদেশিদের ধরতে বেগ পেতে হয় পুলিসকে। রীতিমতো ধস্তাধস্তি করে তিন বাংলাদেশি মহম্মদ হাবিব, মহম্মদ শমসের আলি ও আতিরুল মহম্মদকে গ্রেপ্তার করে পুলিস। যদিও বাকি তিন বাংলাদেশি পালিয়ে যায়। জানা গিয়েছে, ফুলবাড়ি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে তারা ফুলবাড়িতে ঢোকে। বশিরুল নামের ওই জল শোধনাগারের কর্মী তাদেরকে নিজের বাড়িতে ঠাঁই দেয়। তবে কেন কী কারণে বশিরুল তাদের বাড়িতে থাকতে দিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
ভারত-বাংলাদেশের মধ্যে অস্থির পরিস্থিতিতে রীতিমতো কাঁটাতারের বেড়া কেটে কেন তারা এদেশে ঢুকেছিল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। এদিন দুপুরে ধৃতদের মধ্যে এক বাংলাদেশি নাগরিককে সঙ্গে নিয়ে ফুলবাড়িতে জল শোধনাগার, বশিরুলের বাড়ি ও সীমান্তের যে এলাকা দিয়ে কাঁটাতার কেটে তারা এদেশে ঢুকেছিল তা সরেজমিনে পরিদর্শন করেন পুলিস আধিকারিকরা। পালিয়ে যাওয়া বাকি বাংলাদেশিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ