টোকিও: সামান্য পেনশনে জীবন চালানো দায়। ছেলে বারবার বাড়ি থেকে চলে যেতে বলছে। এই পরিস্থিতিতে বিনামূল্যে জীবন কাটাতে জেলই ঠিকানা হওয়া দরকার বলে ভেবে নিলেন বৃদ্ধা। ভাবনা কার্যকর করতে অপরাধের রাস্তা বেছেও নিলেন। একবার নয়, একাধিকবার। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, ৮১ বছর বয়সি বৃদ্ধার নাম আকিয়ো। জেলের জীবন কাটাতে ৬০ বছর বয়সে প্রথমবার খাবার চুরি করেন তিনি। তারপর ফের একই কাজ করেন। তথ্য বলছে, বর্তমানে জাপানের মোট জনসংখ্যার ২৯.৩ শতাংশ প্রবীণ। এই ঘটনায় সেই ছবি আরও স্পষ্ট হল।
Advertisement
জানা গিয়েছে, জেলে যাওয়ার আগে ৪৩ বছর বয়সি ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। কিন্তু মাকে বারবার বাড়ি ছেড়ে চলে যেতে বলতেন ওই যুবক। ২০২৪ সালে জেল থেকে ছাড়া পান আকিয়ো। জেলমুক্তির পর ছেলের কাছে ফিরে যেতে মন চাইছিল না। বৃদ্ধার কথায়, ‘ছেলে আমায় কীভাবে দেখবে! এটা ভাবলেই ভয় লাগে। একা থাকা অত্যন্ত কষ্টকর। এমন কাজ করার জন্য আমি লজ্জিত। তবে অনেক বয়স হয়েছে তো। এখন চাইলেও আর কিছুই করতে পারব না।’



