Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

জুকেরবার্গের বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইল মেটা

জুকেরবার্গের বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইল মেটা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: গত লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের ‘ভুল’ মন্তব্যের নিয়ে সরব বিজেপি। এধরনের মন্তব্যের জন্য মঙ্গলবার ‘মেটা’কে ডেকে পাঠানোর কথা জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষক সংসদীয় কমিটির চেয়ারম্যান। দুবের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এবিষয় ক্ষমা চাইল মেটা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টের নীচে মেটার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল লেখেন, ‘২০২৪ সালে নির্বাচনে বিভিন্ন দেশের সরকার ক্ষমতায় ফিরতে পরেনি। এটা সত্য। তবে মার্ক জুকেরবার্গের এই পর্যবেক্ষণ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের শরিক হতে চাই।’ ঠুকরালের মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি নিশিকান্ত। তিনি লেখেন, ‘ভারতের সাংসদ ও সরকার ১৪০ কোটি মানুষের বিশ্বাস জয় করেছে। জুকেরবার্গের ভুলের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন মেটার ভারতীয় শাখার আধিকারিক। এটা দেশের সাধারণ মানুষের জয়।’ 
Advertisement
১০ জানুয়ারি একটি পডকাস্টে নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা। তিনি বলেছিলেন, কোভিড মহামারীর জেরে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকার আম জনতার বিশ্বাস হারিয়েছে। ২০২৪ সালে ভারত সহ একাধিক দেশে সাধারণ নির্বাচন হয়েছে। সব ক্ষেত্রেই ক্ষমতায় ফিরতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন দল। পডকাস্ট প্রচারে আসার পরেই সমাজমাধ্যমে জুকেরবার্গের মন্তব্যের বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ভারতের মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপরেই ভরসা রেখেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ