Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

জখম অর্জুন

জখম অর্জুন
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অর্জুন কাপুর। শ্যুটিং সেটে ছাদ ভেঙে জখম হন তিনি। সইফ আলি খানের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বলি পাড়ায়। তার মাঝেই জখম হলেন অর্জুন। জানা গিয়েছে, গত শনিবার মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির শ্যুটিং চলছিল। সেটে ভেঙে পড়ে ছাদের একাংশ। এর জেরেই জখম হন অর্জুন। যদিও তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। রবিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে সইফ আলি খানকে দেখতে গিয়েছিলেন অর্জুন। পাশাপাশি অর্জুনের সহ অভিনেতা জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসির আজিজ সহ আরও কয়েকজন আহত। কী কারণে এই দুর্ঘটনা, তা স্পষ্ট নয়। অনেক সময়ই শ্যুটিংয়ে পুরনো বাড়ি ব্যবহার করা হয়। এই ঘটনার পর সেগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ