নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকালে মা ফ্লাইওভার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক চালক। বাইপাস থেকে পার্ক সার্কাসগামী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনাটি ঘটে। ফ্লাইওভারেই আহত অবস্থায় কাতরাচ্ছিলেন বাইক চালক। সেই সময়েই ডিউটিতে যাচ্ছিলেন টালিগঞ্জ থানার অতিরিক্ত অফিসার ইন চার্জ রাজীব চট্টোপাধ্যায়। তিনি দুর্ঘটনার কথা জানান লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুমে। সেখান থেকে আহতকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।



