Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্টার্ট-আপের পাশে দাঁড়াতে শহরে জেআইএস ইনকিউবেশন সেন্টার

‘মেড ইন জেআইএস’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করল জেআইএস গ্রুপ। তারা নিউটাউনের অস্টিন টাওয়ার ক্যাম্পাসে একটি ইনকিউবেশন সেন্টার চালু করেছে।

স্টার্ট-আপের পাশে দাঁড়াতে শহরে জেআইএস ইনকিউবেশন সেন্টার
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মেড ইন জেআইএস’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করল জেআইএস গ্রুপ। তারা নিউটাউনের অস্টিন টাওয়ার ক্যাম্পাসে একটি ইনকিউবেশন সেন্টার চালু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই উদ্যোগ পূর্ব ভারতে উদ্ভাবন ভিত্তিক স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে উদ্যোগ বা ব্যবসামুখী ছাত্রছাত্রীদের পাশাপাশি একেবারে প্রাথমিক পর্যায়ের স্টার্ট-আপকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। এই ইনকিউবেশন সেন্টারের মূল লক্ষ্য পড়ুয়া, স্টার্ট-আপ সংস্থা, কর্পোরেট সংস্থা, ইনকিউবেটর, শিক্ষা প্রতিষ্ঠানকে একছাতার তলায় আনা। এখানে দুটি বিশেষ প্রোগ্রাম থাকবে। প্রি-ইনকিউবেশন প্রোগ্রাম এবং গ্রোথ ট্র্যাক প্রোগ্রাম। প্রি-ইনকিউবেশন প্রোগ্রাম পড়ুয়াদের জন্য আইডিয়া ভ্যালিডেশন, স্টার্ট-আপ ফান্ডামেন্টালস, মেন্টরশিপ এবং উদ্যোক্তা ওরিয়েন্টেশন প্রদান করবে। অন্যদিকে, গ্রোথ ট্র্যাক প্রোগ্রাম প্রাথমিক পর্যায়ের স্টার্ট-আপদের জন্য এগজিকিউশন-ড্রিভেন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জেআইএস গ্রুপের ডিরেক্টর যশপ্রীত কৌর বলেন, মূল লক্ষ্য পড়ুয়া ও স্টার্ট-আপ সংস্থাগুলিকে সঠিক পরামর্শ, প্রযুক্তিগত সুরাহা প্রদান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ