Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙার ভোমরাপাড়া এলাকায় মঙ্গলবার একটি বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম পূজা সরকার (২৫)। এদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে তাঁর দেহ ঝুলতে দেখেন। তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হরিণঘাটা থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী পুলিস মর্গে পাঠায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ