নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে পুকুরে ডুবে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম শঙ্করপ্রসাদ মুর্মু(৫৬)। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার কৃষ্ণনগর গ্ৰামে। মঙ্গলবার সকাল ১১টায় তিনি বাড়ির কাছের পুকুরে স্নান করতে যান। দু’ঘন্টা পর পুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখা যায়।
Advertisement
ঝুলন্ত দেহ উদ্ধার: পটাশপুর থানার চকরসুল এলাকায় এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম সোনালি দাস(১৯)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিস দেহ ময়নাতদন্তে পাঠায়।



