Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়ায় আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক ঝাড়গ্রামের সুইটির

গোয়ায় আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক ঝাড়গ্রামের সুইটির
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে ঝাড়গ্রামের মুখ উজ্জ্বল করলেন কুড়ি বছরের সুইটি থাপা। গোয়ায় এশিয়ান এআরএম বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫ আসর বসেছিল। ৯ ও ১১ মে দু’দিন ধরে প্রতিযোগিতা হয়। চ্যাম্পিয়নশিপে সাতটি দেশের যোগদানের কথা ছিল। যুদ্বের আবহে বাংলাদেশ, নেপাল ও ভারতের প্রতিযোগীরা যোগাদান করেন। সুইটি থাপা  ৪৫ থেকে ৫০ কেজি ওজনের মহিলা সিনিয়র বিভাগে এআরএম বক্সিংয়ের টাচ বডি কন্টাকে নেপালের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক ও  এক্সট্রা ইভেন্টের মিউজিকাল ফর্মে রুপোর পদক জয়লাভ করেন। বৃহস্পতিবার সুইটি থাপা গোয়া থেকে ঝাড়গ্রামে পৌঁছন। ঝাড়গ্রাম স্টেশন চত্বরে পুস্কস্তবক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো ও যুব তৃণমূলের শহর-সভাপতি বিক্রমাদিত্য মল্লদেব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ