Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

জগনের জগৎ

জগনের জগৎ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ডাউন সিন্ড্রোমে আক্রান্ত সে। মা ছাড়া সকলেই তাকে  ‘পাগল’ ভাবে। কয়েকটা অস্পষ্ট শব্দ আর প্রকৃতি— এই নিয়েই তার জগৎ। হরিনাম সংকীর্তনে শান্তির খোঁজ করে জগন। চলতি বছর ‘কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস’ বিভাগে মনোনীত ‘জগন’ ছবিতে এমনই এক ব্যক্তিকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। মুখ্য চরিত্রাভিনেতা সুব্রত দত্ত বলেন, ‘জগন আমার জীবনের সবচেয়ে কঠিনতম চরিত্র।’ কথাটা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। ‘২৫ দিন ধরে টানা নোংরা পাজামা পরা, পা টেনে টেনে হাঁটা— খুব একটা সহজ ছিল না।’ ছবিতে জগনের দাদা বিশুর চরিত্রে দেখা গিয়েছে দেবাশিস দত্তকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ