Bartaman Logo
১০ জুন, ২০২৬

জিএসটির হার কমানোর ইঙ্গিত

জিএসটির হার কমানোর ইঙ্গিত
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: জিএসটির হার এবং করস্তরে বদল আসতে চলেছে। মঙ্গলবার এই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন পণ্যভেদে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ জিএসটি নেওয়া হয়। সোমবার একটি অনুষ্ঠানে সীতারামন বলেন, ‘যুক্তিগ্রাহ্য ও সরল জিএসটির হার চালুর তোড়জোড় শুরু হয়েছে। আসলে এই কাজ তিন বছর আগেই শুরু হয়েছিল।’ জিএসটি কাউন্সিলের চেয়ারপার্সন নির্মলা সীতারামন। কাউন্সিলের অন্য সদস্যরা হলেন রাজ্যগুলির অর্থমন্ত্রীরা। সীতারামন বলেন, জিএসটির আওতায় অধিকাংশই নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে। তাই সদস্যদের তিনি জিএসটি হার নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা করতে বলেছিলেন। সদস্যরা সেই মতামত দিয়েছেন। এ প্রসঙ্গে নির্মলা বলেন, ‘জিএসটি চালুর উদ্দেশ্যই ছিল কর হার কমানো এবং সরল করা। সেই নিয়ে কাজ সম্পূর্ণ হয়েছে। তাই কর হার কমানোর সুযোগ আমরা হারাতে চাই না।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ