নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগান থানা এলাকায় বি কে পাল পার্কের কাছে একটি মন্দির থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। শনিবার বিকেলে তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম তাপস দাসকে (৪৫)। অন্যদিকে, ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায় এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পারভিনা সুলতানা (২৪) নামে ওই তরুণীকে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।



