Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জয়ন্ত সিং মামলা: পুলিশকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অপরাধী বলে চিহ্নিত হলেও রাজ্য পুলিশের গাফিলতির সুযোগে জামিন বহাল থাকল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের। তাই মঙ্গলবার রাজ্য পুলিশকে প্রবল ভৎর্সনা করল সুপ্রিম কোর্টের বিচারপতি আসানউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ।

জয়ন্ত সিং মামলা: পুলিশকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপরাধী বলে চিহ্নিত হলেও রাজ্য পুলিশের গাফিলতির সুযোগে জামিন বহাল থাকল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের। তাই মঙ্গলবার রাজ্য পুলিশকে প্রবল ভৎর্সনা করল সুপ্রিম কোর্টের বিচারপতি আসানউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ। কামারহাটি, বেলঘরিয়া এলাকার কুখ্যাত অপরাধী বলেই পরিচিত জয়ন্ত। জয়ন্তর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এখনও তিনি জেলেই রয়েছেন। তবে অন্য মামলায়।  অরিত্র ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দাকে মারধর, হুমকির ঘটনার মামলায় এদিন আদালতে রাজ্য পুলিশকে ভৎর্সনার মুখে পড়তে হল। পুলিশের গাফিলতির জেরেই যে জয়ন্ত সিং পার পেয়ে গেলেন, এদিন তা উল্লেখও করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আবেদনকারী অরিত্রর অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত নিষ্ক্রিয় ছিল।  শুনানির পর্যবেক্ষণে বিচারপতি আমানুল্লা এদিন বলেন, একই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একই ধারায় দুটি আলাদা মামলা হতে পারে না। পুলিশের দেওয়া ধারার গাফিলতিতেই বজায় থাকল জামিন। নাহলে এই অপরাধীর সারা জীবন গারদেই কাটানো উচিত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ