Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

কর বকেয়া, তালা জয়ললিতার বাংলোয়

বকেয়া দেড় কোটি টাকার সম্পত্তি কর। এজন্য তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রাসাদোপম বাংলোয় তালা ঝোলাল হায়দরাবাদ পুরসভা।

কর বকেয়া, তালা জয়ললিতার বাংলোয়
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: বকেয়া দেড় কোটি টাকার সম্পত্তি কর। এজন্য তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রাসাদোপম বাংলোয় তালা ঝোলাল হায়দরাবাদ পুরসভা। ২০১৬ সালে মৃত্যু হয় এআইএডিএমকে নেত্রী জয়ললিতার। এরপর ২০১৭ সাল থেকেই শহরের অভিজাত এলাকার ওই বাংলোটির সম্পত্তি কর জমা পড়েনি। এনিয়ে পুরসভার তরফে একাধিকবার নোটিস পাঠানো হলেও প্রয়াত মুখ্যমন্ত্রীর সম্পত্তির দেখভালেরর দায়িত্বেপ্রাপ্তরা বকেয়া মেটাননি। মঙ্গলবার ছিল কর মেটানোর শেষ দিন। কিন্তু এব্যাপারে কেউ হেলদোল না দেখানোয় পুরকর্মীরা গিয়ে তালা লাগিয়ে দিয়ে আসেন। জানা গিয়েছে, বাংলোটি এক সময় লিজ নিয়েছিলেন ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া। হায়দরাবাদ পুরসভার কমিশনার আরভি কারনান বলেন, সম্পত্তির কর খেলাপিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। সেই সূত্রেই ওই বাংলোয় তালা পড়ল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ