বালি: প্রায় চার দিন ধরে চলা আইসিসি’র বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। তার মধ্যে উল্লেখ্যযোগ্য অবশ্যই আরও দু’বছর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে জয় শাহর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। অর্থাৎ আরও দু’বছরের জন্য জয়ের হাতেই থাকবে ক্রিকেটের রিমোট। পুনরায় দায়িত্ব পাওয়ার পর জয় শাহর বক্তব্য, ‘এটা আমার কাছে অনেক সম্মান। আইসিসি’র বোর্ড সদস্যরা আমার উপর যেভাবে আস্থা দেখিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। ক্রিকেটের প্রচার ও প্রসারে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
Advertisement



