Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মহিলা দর্শকদের হেনস্তা, অনুষ্ঠান থামিয়ে প্রতিবাদে সরব জেসমিন

কনসার্টে কয়েকজন মহিলাকে উত্যক্ত করছিলেন দু’জন। তা নজরে পড়তেই অনুষ্ঠান থামিয়ে নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান গায়িকা জেসমিন স্যান্ডলাস। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল।

মহিলা দর্শকদের হেনস্তা, অনুষ্ঠান থামিয়ে প্রতিবাদে সরব জেসমিন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কনসার্টে কয়েকজন মহিলাকে উত্যক্ত করছিলেন দু’জন। তা নজরে পড়তেই অনুষ্ঠান থামিয়ে নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান গায়িকা জেসমিন স্যান্ডলাস। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল। তার পরেই গায়িকার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত ৭ ফেব্রুয়ারি। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে গান করছিলেন জেসমিন। আচমকাই গান থামিয়ে তিনি নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান। জেসমিনকে বলতে শোনা যায়, ‘এই দুই ব্যক্তিকে আপনারা সরিয়ে দিতে পারেন? এরা মহিলাদের উত্যক্ত করছে।’ এই পর্বে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। পরে আবার অনুষ্ঠান শুরু করেন জেসমিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ