Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভূমিকম্পের কবলে জাপান, আশঙ্কা সুনামির?

আবারও ভূমিকম্পের কবলে জাপান। এদিন ভোরে এক শক্তিশালী কম্পনে কেঁপে উঠল দক্ষিণ জাপানের কাগেশিমা অঞ্চল

ভূমিকম্পের কবলে জাপান, আশঙ্কা সুনামির?
  • ২০ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২০ মে: আবারও ভূমিকম্পের কবলে জাপান। এদিন ভোরে এক শক্তিশালী কম্পনে কেঁপে উঠল দক্ষিণ জাপানের কাগেশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এবং জাপানের আবহাওয়া দপ্তর মারফত জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ থেকে ৬.২ এর মধ্যে। 

Advertisement

 সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও বড়ো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই কম্পনের তীব্রতায় একাধিক বাড়িঘর কেপে ওঠে। তার জেরে প্রবল আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভূমিকম্পের জেরে আপাতত কোনও সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে মেটিওরোলজিক্যাল এজেন্সির মারফত।

স্থানীয় মারফত জানা যায়, ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়ে ওকিনাওয়ার মূল দ্বীপে। এদিনের কম্পনের চার দিন আগে জাপানের মূল দ্বীপ হনশুর পূর্ব উপকূলে  ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬-এর উপরে। সেদিন ভূমিকম্পের জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয় এবং তাইহোকু এলাকার বিভিন্ন অংশে সতর্কবার্তা জারি করা হয়েছিল।

 বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হল জাপান। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত এই দেশ। সেই কারণেই প্রায়ই ভূমিকম্পের কবলে পড়ে এই দেশ। এই কম্পনের ফলে জাপানের প্রশাসন পরিস্থিতির উপর কঠোর ভাবে নজর রাখছেন। 

সম্পর্কিত সংবাদ