Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রাবণী মেলার আগে খুলে গেল জল্পেশ মন্দিরের স্কাইওয়াক, খুশি ভক্তরা

রবিবার থেকে খুলে দেওয়া হল ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেন। শ্রাবণী মেলা শুরু হতে চলেছে।

শ্রাবণী মেলার আগে খুলে গেল জল্পেশ মন্দিরের স্কাইওয়াক, খুশি ভক্তরা
  • ১৩ জুলাই, ২০২৫ ২১:০৭
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার থেকে খুলে দেওয়া হল ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেন। শ্রাবণী মেলা শুরু হতে চলেছে। তার আগে রবিবার পুজো দিয়ে স্কাইওয়াকটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। এবার শ্রাবণী মেলায় ভক্তরা স্কাইওয়াকে করে মন্দিরে প্রবেশ করবে। 

Advertisement

রবিবার এই  পুজোয় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। তিনি জানিয়েছেন, জটিলেশ্বর মন্দিরের রাস্তা দিয়ে যারা আসবেন তাঁরা সেই রাস্তায় টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। হাতি গেট দিয়ে স্কাইওয়াকে উঠবেন। 

জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরেন্দ্র নাথ দেব বলেন, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় নির্মিত হয়েছিল স্কাইওয়াক। কিছুদিন আগেই এর উদ্বোধন হয়েছিল। রবিবার পুজোর ব্যবস্থা করা হয়েছিল। এবার শ্রাবণী মেলা থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল স্কাইওয়াক। এতে প্রত্যেকের সুবিধে হবে। প্রশাসনের সুবিধা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ