Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে রেল আধিকারিকের বাড়িতে ইডি অভিযান, ১২ ঘন্টা ধরে তল্লাশি

খড়্গপুরে রেল আধিকারিকের বাড়িতে ইডি-র হানা। ওই আধিকারিকের নাম মণিমোহন বড়াল। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি, প্রায় ১২ ঘন্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা।

খড়্গপুরে রেল আধিকারিকের বাড়িতে ইডি অভিযান, ১২ ঘন্টা ধরে তল্লাশি
  • ৯ জুলাই, ২০২৬ ১৯:৪৮
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: খড়্গপুরে রেল আধিকারিকের বাড়িতে ইডি-র হানা। ওই আধিকারিকের নাম মণিমোহন বড়াল। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি, প্রায় ১২ ঘন্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্ধ্যা ছ'টা নাগাদ তদন্তকারীরা বাড়ি থেকে বেরিয়ে যান। তবে কেন এই তদন্ত সেই বিষয়ে কিছু জানাননি তাঁরা।

Advertisement

 প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিক খড়্গপুরের ডিআরএম অফিসের ইঞ্জিনিয়ারিং সেকশনের এসএসসি পদে কর্মরত। এও জানা গিয়েছে, কর্মক্ষেত্রে বড়ালবাবুর খুব একটা সুনাম ছিল না! এদিন তাঁর নিউ ডেভেলপমেন্ট এলাকার এস/৪/১ নম্বর কোয়ার্টারে সকাল সাড়ে ছ'টা নাগাদ পৌঁছায় ইডির একটি দল। প্রায় ১২ ঘণ্টা ধরে বড়ালবাবুকে জিজ্ঞাসাবাদ করে ইডির এই দলটি। ঘটনা ঘিরে রেলশহরে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। তবে, এই অভিযানের বিষয়ে মুখ খোলেননি কোন পক্ষই।

Advertisement
সম্পর্কিত সংবাদ