Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক! চাওয়া হল টাকা

পুরুলিয়ার বিধায়ক কমলাকান্ত হাঁসদার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় অ্যাকাউন্ট পুনরুদ্ধার। বিস্তারিত পড়ুন।

বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক! চাওয়া হল টাকা
  • ৯ জুলাই, ২০২৬ ১৮:২৩
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: খোদ বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক করে কর্মীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হতেই সমস্যার সমাধান হল। সাইবার বিশেষজ্ঞদের প্রায় দু' ঘন্টার চেষ্টায় বিধায়কের হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আজ, বৃহস্পতিবার পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদার হোয়াটসঅ্যাপ সাইবার প্রতারকদের দ্বারা হ্যাক করার অভিযোগ উঠেছে। প্রতারকদের তরফ থেকে বিধায়কের পরিচয় ব্যবহার করে দলীয় কর্মী ও পরিচিতদের কাছে টাকা চেয়ে সাহায্যের দাবি জানানো হয়। ফোনে কর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে পারার পরেই হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার বিষয়টি সামনে আসে। বিধায়ক আদ্রা থানায় দ্বারস্থ হন। আদ্রা থানার পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের প্রায় ২ ঘণ্টার তৎপরতার পর হ্যাকারদের কবল থেকে বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। যার ফলে সম্ভাব্য আর্থিক প্রতারণা বড়সড় ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। যাদের কাছে টাকা চাওয়া হয়েছে সেই কর্মীদের একাংশ জানিয়েছেন, বিধায়ক কোনওদিন আমাদের কাছে এক টাকাও চাননি। চা পর্যন্ত খাননি। তিনি হঠাৎ হোয়াটসঅ্যাপে টাকা চাইছেন। বিষয়টি বেশ গোলমেলে মনে হয়। তাই বিধায়ককে ফোন করি আর তখনই বিষয়টি সামনে আসে।

Advertisement

ঘটনায় বিধায়ক বলেন, কয়েকজন পরিচিত ফোন করে জানান আমি কি সত্যি হোয়াটসঅ্যাপে টাকা চেয়েছি। বিষয়টি শোনার পরেই হতবাক হয়ে যাই। হোয়াটসঅ্যাপটি খুলতে গিয়ে দেখি অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে। বুঝতে পারি আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে। দ্রুত আদ্রা থানায় ফোন করি। পুলিশের তরফ থেকে থানায় যেতে বলা হয়। থানায় গিয়ে ফোনটি পুলিশের হাতে দেওয়া হয়। তাঁরা দ্রুততার সাথে কাজ শুরু করেন। প্রায় দু'ঘন্টা পর হোয়াটসঅ্যাপটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ