সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রাজ্য স্কুল গেমসে ১২টি পদক জয় করল জলপাইগুড়ির স্কুল পড়ুয়ারা। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হাওড়া ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে। সেখানে উশুতে জলপাইগুড়ি জেলার ১৭ জন অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে সোনার পদক পেয়েছে ৬ জন। রুপো এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ৬ জন।
মেয়েদের মধ্যে সোনার পদক পেয়েছে অন্বেষা দেবনাথ। জলপাইগুড়ির সুনীতিবালা হাইস্কুলের ছাত্রী অন্বেষা ৪৫ কেজি বিভাগে সোনার পদক পেয়েছে। অপরদিকে, সুভাষনগর হাইস্কুলের ছাত্রী রুপালি রায় ৫৬ কেজি বিভাগে স্বর্ণ পদক জয় করেছে। ছেলেদের মধ্যে পলহোয়েল উচ্চ বিদ্যালয়ের টোটন মজুমদার ৫৬ কেজি বিভাগে সোনার পদক জয় করেছে। এছাড়াও ময়নাগুড়ি হাইস্কুলের বিক্রম মহন্ত ৬০ কেজি বিভাগে, শিঙিমারি চন্দ্রদেব হাইস্কুলের ছাত্র শিবম রায় ৭০ কেজি বিভাগে, সুভাষনগর হাইস্কুলের ছাত্র হিমু রায় ৮০ কেজি বিভাগে সোনার পদক জয় করেছে।
পাশাপাশি ব্রোঞ্জ পদক পেয়েছে ৪৮ কেজি বিভাগে টেকাটুলি রামকান্ত হাইস্কুলের ছাত্র অনির্বাণ দে সরকার, ৭০ কেজি বিভাগে বোনিপাড়া হাইস্কুলের ছাত্রী বর্ষা বর্মন। ৬০ কেজি বিভাগে বার্নিশ হাইস্কুলের ছাত্রী বর্ষা খাতুন। ৪৮ কেজি বিভাগে রুপোর পদক পেয়েছে বোলবাড়ি নীলকান্ত পাল হাইস্কুলের ছাত্রী চন্দ্রপ্রভা সিংহ। ময়নাগুড়ি গার্লস হাইস্কুলের বিউটি রায় ৪৫ কেজি বিভাগে। ৫৬ কেজি বিভাগে নাগরাকাটা হিন্দি হাইস্কুলের ছাত্রী পুনম থাপা।
জলপাইগুড়ি জেলা উশু অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর দাস বলেন, খেলাধুলোর মধ্যে থাকলে নেশামুক্ত থাকবে সমাজ। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যারা ন্যাশনাল খেলেছে তাদের দিয়ে স্কুলে নিয়মিত একটি খেলাধুলোর ক্লাসের ব্যবস্থা করা হোক। পাশাপাশি স্কুলে ফিজিক্যাল এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হোক। খেলাধুলোকে পরীক্ষার আওতায় নিয়ে আসতে হবে। গড়ে উঠবে সুস্থ সমাজ।
• নিজস্ব চিত্র।