Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য অ্যাথলেটিক্সে ১০টি সোনা, চারটি রুপো ও ৭টি ব্রোঞ্জ এল জলপাইগুড়িতে

৭৩ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির। দশটি সোনা, চারটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ এল জেলায়।

রাজ্য অ্যাথলেটিক্সে ১০টি সোনা, চারটি রুপো ও ৭টি ব্রোঞ্জ এল জলপাইগুড়িতে
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ৭৩ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির। দশটি সোনা, চারটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ এল জেলায়। ১৪ ও ১৫ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতেই একাধিক বিভাগে সাফল্য পেয়েছে জলপাইগুড়ির ছেলেমেয়েরা। জেলা ক্রীড়া সংস্থার সহকারী সম্পাদক উজ্জ্বল দাস চৌধুরী বলেন, অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ছেলে ও মেয়েদের প্রতিটি বিভাগ থেকেই একাধিক পদক এসেছে জেলায়। দশটি সোনা সহ এবার রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ি জেলার ঝুলিতে মোট পদকের সংখ্যা ২১টি।

Advertisement

জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ ছেলেদের বিভাগে লং জাম্পে দ্বিতীয় হয়েছে শচীন রায়, শটপুট ও জ্যাভলিনে প্রথম ভিকি বর্মন। পেন্টাথেলনে প্রথম ও শটপুটে তৃতীয় হয়েছে জলপাইগুড়ি জেলার ছেলে অভিজিৎ বর্মন। হাইজাম্পে তৃতীয় নয়নদীপ রায়। অনূর্ধ্ব ১৮ ছেলেদের বিভাগে হাইজাম্পে দ্বিতীয় জলপাইগুড়ি জেলার অলিক রায়। জ্যাভলিনে প্রথম অনির্বাণ অধিকারী। ডিসকাস থ্রোতে প্রথম এবং শটপুটে তৃতীয় স্বপ্নিল দত্ত। 
অনূর্ধ্ব ১৪ মেয়েদের বিভাগে ট্রাইথেলনে প্রথম জলপাইগুড়ি জেলার মৌসুমী পারভীন ও তৃতীয় পারুল বেগম। অনূর্ধ্ব ১৬ মেয়েদের বিভাগে ৬০ মিটার দৌড়ে প্রথম সোহানা আক্তার। লংজাম্পে প্রথম ও পেন্টাথেলনে তৃতীয় হয়েছে প্রিয়া বিশ্বাস। জ্যাভলিনে প্রথম ও শটপুটে তৃতীয় হয়েছে জেলার মেয়ে নন্দিনী দেবসিংহ। এছাড়াও অনূর্ধ্ব ১৮ মেয়েদের বিভাগে লং জাম্পে দ্বিতীয় আফিয়া খাতুন। জ্যাভলিনে দ্বিতীয় তনুশ্রী মহালদার। ডিসকাস থ্রোতে প্রথম ডলি বর্মন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ